Sylhet Today 24 PRINT

স্বৈরশাসকের কাছে সুশাসনের প্রত্যাশা অর্থহীন: মেয়র আরিফ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০১৮

বর্তমান সরকারের কাছে কোন ধরণের সুশাসন প্রত্যাশা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিঠির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, স্বাধীনতার সোনালী অর্জন গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা স্বৈরশাসকের হাতে অর্থহীন।

সোমবার সকালে নগরীর বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, হাসান মার্কেট ও জিন্দাবাজার  এলাকায় বেগম জিয়ার মুক্তির দাবিতে ও মঙ্গলবারের সিলেটের মহা সমাবেশ সফলের লক্ষে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ক্ষমতা কুক্ষিগত করতে রাষ্ট্রীয় সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বাতিল করে অবাধ সুষ্ঠু নির্বাচন এবং জনগণের মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আর এসবের প্রতিবাদ করায় জিয়া অরফনেজ ট্রাস্ট মামলায় বেগম জিয়াকে অন্যায়ভাবে জেলে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। আরিফ বলেন, অর্থ আত্মসাৎ তো দূরের কথা বেগম জিয়া বা তার পরিবারের কোন সদস্য ওই একাউন্ট থেকে এক টাকাও উত্তোলন করেননি। এ মামলা শুধু প্রতিহিংসা চরিতার্থ করা হয়েছে।

লিফলেট বিতরণে সিলেট জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.