Sylhet Today 24 PRINT

দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে নিজেকে দুর্নীতি মুক্ত করতে হবে: মঈদুল ইসলাম

দিরাই প্রতিনিধি |  ০৯ এপ্রিল, ২০১৮

দুর্নীতি দমন কমিশন (দুদক লিগ্যাল) এর মহাপরিচালক মঈদুল ইসলাম বলেছেন, একটি দেশের উন্নতির প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি। আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করেছে। এ দুর্নীতি ইচ্ছে করলেই একেবারে প্রতিরোধ সম্ভব নয়, দেশের সাধারণ জনগণ যত বেশি সচেতন হবে ধীরে ধীরে দুর্নীতি প্রতিরোধ সম্ভব হবে। দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতি মুক্ত করতে হবে।

সোমবার (৯ এপ্রিল) দুপুরে দিরাইয়ে দুর্নীতি প্রতিরোধে করনীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিরাই অনলাইন প্রেসক্লাব আয়োজিত সংগঠনের সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুবির দেব শাওন ও জয়ন্ত কুমার তালুকদারের যৌথ সঞ্চালনায় সেমিনারে সূচনা বক্তব্য রাখেন সিলেট জেলা জজ কোর্টের এপিপি সামসুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সিলেটের বিভাগীয় পরিচালক নিরু শামসুন নাহার, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিন ইকবাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার।

বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস, সাংবাদিক খালেদ মিয়া ,শাহজাহান চৌধুরী, স্কাউট লিডার তায়েফ চৌধুরী, বিশ্বজনের সহসভাপতি মহিবুর রহমান মুন্ন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, শিবলী আহমদ বেগ, রেজুয়ান খান, আব্দুল কুদ্দুস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার সুমন রায় চৌধুরী, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কামাল পাশা, বাংলাদেশ ফিমেইল একাডেমির অধ্যক্ষ নাজমা বেগম, দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল প্রমুখ।

সেমিনারে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের দুর্নীতি বিষয়ক প্রশ্নের জবাব দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.