Sylhet Today 24 PRINT

এবারও হবিগঞ্জের শ্রেষ্ঠ এসআই মমিনুল

মাধবপুর প্রতিনিধি |  ০৯ এপ্রিল, ২০১৮

এবারও হবিগঞ্জ জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ উপ-পরিদর্শকের পুরস্কার পেলেন হবিগঞ্জের মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম।

সোমবার (৯ এপ্রিল) সকাল ১১টায় হবিগঞ্জ পুলিশ লাইনে পুলিশের মাসিক কল্যাণ সভায় হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা মমিনুল ইসলামের হাতে এ পুরস্কার ও  সম্মাননা তুলে দেন।

এসআই মমিনুল ইসলাম মাধবপুর থানায় কর্মরত থাকাবস্থায় অপরাধ দমন, অপরাধী শনাক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তার ও সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে বিশেষ
অবদান রাখায় এ পুরস্কার লাভ করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম শামসুর রহমান ভূঁইয়াসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সিলেট রেঞ্জে ২১ বার শ্রেষ্ঠ এবং জাতীয় পর্যায়ে ২ বার আইজিপি ব্যাজ পুরুস্কারে ভূষিত হন পুলিশের এই উপ পরিদর্শক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.