Sylhet Today 24 PRINT

ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ নয় প্রতিরোধের আহ্বান ‘আত্মকথা’র

নিজস্ব প্রতিবেদক |  ০৯ এপ্রিল, ২০১৮

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আত্মকথা’র উদ্যোগে ‘ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ নয় প্রতিরোধ’ শীর্ষক মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ এপ্রিল) বিকেল ৫ টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর ক্বীন ব্রিজ সংলগ্ন সারদা হলে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে ধর্ষণে ও ধর্ষকের ঘৃণা এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার আহ্বান জানিয়েছেন। সেই সাথে ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

আয়োজকরা জানিয়েছেন, ধর্ষণ বিরোধী এ কর্মসূচি জারি থাকবে এবং পরবর্তী কর্মসূচি জানিয়ে দেয়া হবে। এতে অংশ নিয়ে আন্দোলনকে ফলপ্রসূ করে তুলতে সকল সচেতন নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।  

মিছিলে অংশ নেন নাট্য ও সমাজকর্মী ডা. নাজরা চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, বাংলাদেশ নারী মুক্তি সংসদ সিলেট জেলার সভানেত্রী ইন্দ্রাণী সেন সম্পা, নাট্যকর্মী গৌতম চৌধুরী, আঁখি দেব, উইমেন ওয়ার্ডস এর সম্পাদক ও নাট্যকর্মী অদিতি দাস, বন্যা চৌধুরী, নাঈমা হক চৌধুরী, সুতপা বিশ্বাস, শ্রাবণী দেবরায়, শুভ দাশ, রাজীব রাজু, সাগর আহমেদ, নওরীন তন্বী, শংকর, আফজাল,মানিক,মুহিব, সাংবাদিক ছামির মাহমুদ, নাট্যকর্মী রাজীব রাসেল, উত্তম কাব্য, রুবেল আহমেদ কুয়াশা, মাসুম খান, সামি, সাজ্জাদ,হাবিব, তাহমিনা আহমেদ প্রমুখ।

এর আগে রোববার (৮ এপ্রিল) একই দাবিতে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন আয়োজন করেছিলেন সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সারাদেশে ধর্ষণের শিকার হয়েছেন ১৮৭ জন নারী। কোন নারী ও শিশু আজ নিরাপদ নয়- না ঘরে, না বাইরে। ধর্ষণকে সমূলে উপড়ে ফেলতে হলে আমাদের শুধু প্রতিবাদ নয়, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাই ঘরে বসে নয়, রাজপথে নেমে এই আন্দোলনকে বেগবান করে তুলতে হবে।

এই মানববন্ধনে উপস্থিত ছিলেন- নাট্য ও সমাজকর্মী ডা. নাজরা চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ইনার হুইলের সাধারণ সম্পাদক ফরিদা নাসরিন, নাট্যকর্মী গৌতম চৌধুরী, আঁখি দেব, অপু সেনাপতি, উইমেন ওয়ার্ডস এর সম্পাদক ও নাট্যকর্মী অদিতি দাস, সুদীপ্ত দত্ত, বন্যা চৌধুরী, নাঈমা হক চৌধুরী, সুতপা বিশ্বাস, শ্রাবণী দেবরায়, লোপা ভৌমিক, শুভ দাশ, রাজীব দাস, আতিকুল ইসলাম, ইমন, সন্দীপ, রাশেদ, পিংকি ভৌমিক, সাগর প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.