Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে পুলিশি অভিযানে ১৯ আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি |  ১০ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৯ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ এপ্রিল) সকালে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নাজিম উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সহকারী পুলিশ সুপার জানান, সোমবার (৯ এপ্রিল) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৯ পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ জন পরোয়ানাভুক্ত ও চারজন নিয়মিত মামলার আসামি বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.