Sylhet Today 24 PRINT

ছাতকে বোরো ধানের নমুনা শস্য কর্তনের উদ্বোধন

ছাতক প্রতিনিধি |  ১০ এপ্রিল, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে চলতি বোরো মৌসুমের প্রদর্শনী ব্রি- ধান-২৮ এর নমুনা শস্য কর্তনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার কালারুকা ইউনিয়নের জাওয়া হাওড়ে হাজী সাজেদ আলীর ব্রি-ধান-২৮ এর শস্য কর্তনের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন ছাতক উপজেলা কৃষি অফিসার কেএম বদরুল হক।

এসময় ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাখাওয়াত হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার পদ্ম মোহন সিংহ ও স্থানীয় কৃষক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রদর্শনী জমি থেকে ব্রি ধান- ২৮ জাতের ধানের ফলন প্রায় ৫.৫ মে. টন/হে: (ধান) পাওয়া যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.