Sylhet Today 24 PRINT

টাইগারদের অভিনন্দন জানালেন বিরোধীদলীয় হুইপ সেলিম

ডেস্ক রিপোর্ট |  ১৯ জুন, ২০১৫

ভারতকে বিধ্বস্ত করে টাইগারদের ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় হুইপ ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন। 

অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় হুইপ বলেন, ভারতকে পরাজিত করে সিরিজ জয়ে একধাপ এগিয়ে যাওয়ায় দেশবাসী আজ আনন্দিত। বাংলাদেশের টাইগাররা নিজেদের যোগ্যতা প্রমান করে আরও সাফল্য বয়ে আনবে এটা সবার প্রত্যাশা। 

বিরোধীদলীয় হুইপ বাংলাদেশ ক্রিকেট দলের আরোও উন্নতি ও খেলোয়াড়দের সাফল্য কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.