Sylhet Today 24 PRINT

বৃষ্টিতে ভিজে কোটা সংস্কার আন্দোলনে সিলেটের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক |  ১১ এপ্রিল, ২০১৮

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বৃষ্টিতে ভিজে আন্দোলন চালাচ্ছে সিলেটের শিক্ষার্থীরা।  

সিলেটের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার সকাল থেকেই নগরীর চোহাট্টা এলাকায় জড়ো হতে থাকেন। বেলা সাড়ে ১২টার দিকে সিলেটে বৃষ্টি শুরু হলে বৃষ্টিতে ভিজে চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দিয়ে আন্দোলন চালিয়ে যেতে থাকেন শিক্ষার্থীরা।   

এর আগে সকাল থেকেই আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে সিলেট নগরীর চোহাট্টা এলাকায় জড়ো হন সিলেটের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্রছাত্রীরা যোগ দেন সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবির আন্দোলনে।       

দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান একাধিক শিক্ষার্থী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.