জগন্নাথপুর প্রতিনিধি | ১১ এপ্রিল, ২০১৮
বজ্রপাতে সিলেট মদন মোহন কলেজের সুহেল আহমদ (২৪) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত সুহেল আহমদ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সিরামিশি আব্দুল্লাহপুর এলাকার আদরিছ আলীর ছেলে।
বুধবার (১১ এপ্রিল) দুপুরে আব্দুল্লাহপুর এলাকায় নিজ বাড়ির পাশে বজ্রপাত হলে তিনি মারা যান।
পরবর্তীতে সুহেল আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (সিওমেক) নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সিওমেক হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মনোজ চৌধুরী বলেন, সুহেল আহমদকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। বজ্রপাতে তা মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
সুহেল আহমদ সিলেট মদন মোহন কলেজের বাংলা বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র বলে জানা যায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।