Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে গৃহবধূ খুন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১১ এপ্রিল, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে সুমি বেগম শাম্বু (৩৫) নামের এক গৃহবধূ খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১১ এপ্রিল) বিকেল ৪ টায় উপজেলার পৌর এলাকার দাড়িপাতনে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ওই গ্রামের মৃত সওয়াব আলীর মেয়ে ও রিপন আহমদের স্ত্রী এবং ২ সন্তানের জননী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে নিহতের চাচা আজীব আলীর পরিবারের সাথে জায়গা সংক্রান্ত বিবাদ চলে আসছিল। এরই প্রেক্ষিতে বুধবার বিকেলে নিহতের পরিবারের সাথে আজীব আলীর পরিবারের ঝগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে আজীব আলীর পুত্র দুলাল আহমদ সুমি বেগমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত গৃহবধূর মা লুৎফা বেগম আহাজারি করে বলেন , আমার মেয়েকে আজিব আলীর ছেলে দুলাল মাথায় আঘাত করে মেরে ফেলেছে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি পুলিশ তদন্ত করছে। নিহতের পরিবারর পক্ষ থেকে এখনো মামলা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.