Sylhet Today 24 PRINT

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বড়লেখা-রাজনগর মহাসড়ক বন্ধ থাকবে

বড়লেখা প্রতিনিধি |  ১১ এপ্রিল, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা-রাজনগর আঞ্চলিক মহাসড়কে বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

বুধবার (১১ এপ্রিল) রাত ৮টা থেকে যান চলাচল বন্ধ রেখেছে সওজ।

মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন বড়লেখা-রাজনগর আঞ্চলিক মহাসড়কের জুড়ী উপজেলায় অবস্থিত ‘জাঙ্গীরাই’ বেইলী সেতুটি মেরামতের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসময় বিকল্প সড়কে যান চলাচল করতে পারবে বলে জানিয়েছে মৌলভীবাজার সওজ।

সড়ক ও জনপথ বিভাগের মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ জরুরী এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন কুলাউড়া-জুড়ী-বড়লেখা ও সিলেটের বিয়ানীবাজার-শেওলা-চারখাই (আর-২৮১) সড়কের ৩৪তম কিলোমিটারে অবস্থিত ‘জাঙ্গীরাই’ বেইলী সেতুটি মেরামতের জন্য বুধবার (১১ এপ্রিল) রাত ৮টা থেকে বৃহস্পতিবার(১২ এপ্রিল) বেলা ১২টা পর্যন্ত সবধরনের যান চলাচল বন্ধ থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.