Sylhet Today 24 PRINT

কোটা সংস্কারের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে গোয়াইনঘাটে বিক্ষোভ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১২ এপ্রিল, ২০১৮

গোয়াইনঘাটে কোটা সংস্কারের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুর ২টায় গোয়াইনঘাট মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে মিলিত হয়।

স্মারকলিপিতে বিক্ষুব্ধ সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতা-কর্মী ও সদস্যরা কোটা সংস্কারের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবন ভাংচুরসহ এই ঘটনায় সৃষ্ট সকল নৈরাজ্যমূলক ঘটনার জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ কর্মসূচিতে গোয়াইনঘাট মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ইউনিট’র সভাপতি কামাল হোসেন’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ’র কমান্ডার আব্দুল হক।

এ সময় আরো বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার গিরেন্দ্র চক্রবর্তী, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ডাক্তার আলা উদ্দিন, মঈন উদ্দিন, আবুল কাশেম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ইউনিট নেতা মিছবাহ উদ্দিন, ফয়জুল হাসান, ইউপি সদস্য মো. শাহীন আহমদ, মাহবুব আলম খন্দকার, জামাল উদ্দিন, চান মিয়া, মুসলিম উদ্দিন, আফতাব উদ্দিন, মিজানুর রহমান, শেখ ফরিদ, জিয়া উদ্দিন, শাহ জাহান মিয়া, জামাল মিয়া, দিলাল আহমদ, হাবিবুর রহমান, ময়ূর মিয়া, মজনু মিয়া, জাহাঙ্গীর আলম, মখলিছুর রহমান, গুলক লাল দাস, রামা দেব প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.