নবীগঞ্জ প্রতিনিধি | ১২ এপ্রিল, ২০১৮
নবীগঞ্জে সরকারি চাকুরীতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে ও ঢাবি ভিসির বাসভবন ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে নবীগঞ্জ শহরের আব্দুল মতিন স্কয়ারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নবীগঞ্জ উপজেলা কমান্ড এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান হয়। পরে এক প্রতিবাদ সভায় নবীগঞ্জ উপজেলা কমান্ডের সাবেক সভাপতি নূর উদ্দিন (বীর প্রতীক) এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান রত্মদীপ দাস রাজুর পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক ডেপুটি কমান্ডার হাজী মৌলদ হোসেন কাজল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, সাবেক আহবায়ক কাজী ওবায়দুল কাদের হেলাল, মুক্তিযোদ্ধা নিবারন দাশ, আব্দুল রফিক, গজেন্দ্র দাশ, মুক্তিযোদ্ধা সন্তান ডা. নিজামুল চৌধুরী, রুপায়ন দাশ প্রমুখ।