Sylhet Today 24 PRINT

ছাতকে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছাতক প্রতিনিধি |  ১২ এপ্রিল, ২০১৮

ছাতকে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ সামি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দি (সদুখালি) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বানিকান্দি (সদুখালি) গ্রামের সাইফুল ইসলামের শিশু পুত্র সামি ঘটনার দিন সকালে পরিবারের লোকজনের চোখে ফাঁকি দিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়। নিখোঁজের আধঘণ্টা পর পুকুরে শিশু সামির লাশ ভেসে উঠলে তাকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয় গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.