Sylhet Today 24 PRINT

সিলেটে বর্ষবিদায়ের যত আয়োজন

নিজস্ব প্রতিবেদক |  ১২ এপ্রিল, ২০১৮

শুক্রবার বিদায় নিচ্ছে পুরনো বছর। শনিবারই নতুন বছর শুরু হচ্ছে। শেষদিনে সিলেটে  নানা আয়োজনে পুরনো বছরকে বিদায় জানানোর আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় নগরীর ক্বীন ব্রিজ সংলগ্ন চাঁদনী ঘাটে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট বর্ষবিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে।

এদিকে, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার বর্ষবিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে নৃত্যসংগঠন নৃত্যশৈলী।

নাট্যপরিষদ সূত্রে জানা গেছে, প্রতদিবছরের মতো এবারও তাদের আয়োজনে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। এর মধ্য দিয়ে ১৪২৪ বাংলা সনকে বিদায় ও নতুন বছর অর্থাৎ ১৪২৫ সনকে বরণ করে নেয়া হবে।

সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত জানান, এটি আমাদের নিয়মিত আয়োজন। গত ৫ বছর ধরে নাট্য পরিষদ এই আয়োজনটি করে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.