Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে গৃহবধূর আত্মহত্যা

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৩ এপ্রিল, ২০১৮

সুনামগঞ্জের জগন্নাথপুরে খাদিজা আক্তার (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি উপজেলার পৌর শহরের ইকড়ছই আমবাড়ি গ্রামের জাবেদ মিয়ার স্ত্রী।

জানা গেছে, ১১ এপ্রিল বুধবার রাতে নিজ ঘরের বাঁশের সাথে গলায় গামছা পেঁচিয়ে গৃহবধূ আত্মহত্যা করেন। তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর বাজার এলাকার মাদ্রাসা পয়েন্ট নামক স্থানে একটি কলোনিতে ভাড়াটে বসবাস করে আসছে।

খবর পেয়ে (১২ এপ্রিল) বৃহস্পতিবার জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনূর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কারণ জানা সম্ভব হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.