Sylhet Today 24 PRINT

কোটা বহালের দাবিতে নবীগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১৩ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জের নবীগঞ্জে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার নতুন বাজার মোড়ে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূর উদ্দিন আহমেদ বীর প্রতিকের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রত্নদ্বীপ দাস রাজুর পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- সাবেক ডেপুটি কমান্ডার মৌলুদ হোসেন কাজল, মুক্তিযোদ্ধা নিবারণ দাশ, আব্দুর রফিক, গজেন্দ্র চন্দ্র দাশ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, সাবেক আহবায়ক কাজী ওবায়দুল কাদের হেলাল, মুক্তিযোদ্ধা সন্তান রূপায়ন দাশ, নিজমুল চৌধুরী প্রমুখ।

মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিলের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.