Sylhet Today 24 PRINT

বড়লেখায় সুজানগর সমবায় সমিতির লভ্যাংশের টাকা সদস্যদের মধ্যে বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ১৯ জুন, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউপি’র সুজানগর সমবায় সমিতির ৫ম বর্ষপূর্তি উপলক্ষে সমিতির লভ্যাংশের ৫ লক্ষ ৩০ হাজার টাকা সমিতির ১০০ জন সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে। ১৮ জুন বৃহস্পতিবার সকালে উত্তর সুজানগরস্থ মাজুম উল্ল্যা জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির কোষাধ্যক্ষ শিব্বির আহমদ।

 

সমিতির সভাপতি জাকির হোসেনর সভাপতিত্বে ও সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা সমবায় সমিতি কর্মকর্তা মো: শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির প্রেসিডিয়াম সদস্য মাষ্টার তুতিউর রহমান ও মাষ্টার ছায়েম আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.