Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরের সৈয়দপুর শাহারপাড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৫ এপ্রিল, ২০১৮

সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে ৭ম ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪ এপ্রিল) উপজেলার দক্ষিণ শাহারপাড়া মাঠে বিকেলে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে অনির্বাণ ফুটবল ক্লাব চড়াকে হারিয়ে পাটলী কেপি ইউনাইটেড (এফসি) চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন আনোয়ার হোসেন সাজু ও কবির আহমদ হিরা।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সদস্য তৈয়ব মিয়া কামালী। বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ফারুক কামালী, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুনু মিয়া কামালী, অনির্বাণ ক্রীড়া চক্রের পরিচালক মিসলু আহমদ কবিরী।

এসময় আরো উপস্থিত ছিলেন পাটলী কে.পি ইউনাইটেডের পরিচালক আবির আহমদ, এন রহমান নাঈম, কে এম জামাল, জাকারিয়া, হুমায়ূন, রাহাত, সুয়েব, হাসনাত, আকবর আলি শিশু, মাহির, শাখবির, শাফিক, জুনেদ, ইসহাক, কামরান প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী বলেন, তরুণ সমাজকে এগিয়ে নিতে খেলাধুলার প্রয়োজন। খেলাধুলা দেহ সুস্থ ও সবল রাখে। ফলে শারীরিক ভাবে খেলোয়াড়গন সুস্থ থাকেন। মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা। তিনি যুব সমাজকে রক্ষা করতে বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করার অনুরোধ জানান।

তিনি আওয়ামী লীগ সরকার ক্রীড়া বান্ধব সরকার উল্লেখ করে আরো বলেন, খেলাধুলাকে গ্রাম গঞ্জে পৌঁছে দিতে সরকার আন্তরিক। ইতিমধ্যে আমাদের নেত্রী দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম স্থাপন করবেন বলে ঘোষণা দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.