Sylhet Today 24 PRINT

অনূর্ধ্ব-১৭ ফুটবলে সিলেটের সেরা সিরাজ উদ্দিন একাডেমি

সিলেটটুডে ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০১৮

ক্লিয়ার মেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে সিলেট বিভাগ থেকে ন্যাশনাল রাউন্ডে উত্তীর্ণ হয়েছে দুইটি স্কুল। স্কুলগুলো হলো সিলেটের দক্ষিণ সুরমার সিরাজ উদ্দিন আহমেদ একাডেমি ও প্রগতি উচ্চ বিদ্যালয়। বাংলাদেশের সবচেয়ে বড় স্কুল ফুটবল টুর্নামেন্ট এটি।

শনিবার (১৪ এপ্রিল) খুলনার এমসি কলেজ মাঠে এই দুই স্কুলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইব্রেকারে সিরাজ উদ্দিন আহমেদ একাডেমি ৫-৪ গোলে প্রগতি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বিভাগের সেরা দল হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য, চ্যাম্পিয়ন ও রানার্স আপ এই দুই দলই ঢাকায় ন্যাশনাল রাউন্ডে খেলবে।  
 
৩২টি স্কুলের অংশগ্রহণের মাধ্যমে গত ১০ এপ্রিল ক্লিয়ার মেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের এ বিভাগের খেলা শুরু হয়। স্কুল পর্যায়ে ফুটবলের উন্নয়নের জন্য বিশ্বের এক নম্বর মেন’স শেম্পু ব্র্যান্ড ক্লিয়ার মেন বাংলাদেশ এই টুর্নামেন্ট আয়োজন করেছে। এ আয়োজনে সহযোগী হিসেবে আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সারাদেশ থেকে প্রায় ২৭০ স্কুলের ফুটবল দল এই টুর্নামেন্টে নিবন্ধন করে। প্রথম পর্বে প্রতিটি বিভাগ থেকে সেরা দুই দল করে মোট ১৬টি স্কুল দলকে নির্বাচন করা হবে ঢাকায় ফাইনাল রাউন্ডে খেলার জন্য।

এছাড়া এই টুর্নামেন্ট থেকে সেরা ২৬ জন খেলোয়াড় বাছাই করবে বাফুফে। পরবর্তীতে এই ২৬ জন ফুটবলারকে বিশেষ প্রশিক্ষণ দিবে বাফুফে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.