নিউজ ডেস্ক | ১৫ জানুয়ারী, ২০১৫
সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজার এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা মিছিল করেছে।
বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বুধবার সকাল ৯টার দিকে মিছিলে নেতৃত্ব দেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশা সম্পাদক লোকমান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা রাইসুল ইসলাম সনি, ফয়েজ আহমদ, এহসান আহমদ সাইমন, জাহের আহমদ সুমন, তানিম চৌধুরী আপন, তায়েফ মো. রিপন, আজিজুর রহমান নাহিম, আজহার উদ্দিন রাফি প্রমুখ।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে ২০ দলীয় জোট এই হরতাল পালন করছে।