Sylhet Today 24 PRINT

১৩ দিন ব্যাপি শিশু চারুকলা উৎসব সমাপ্ত

সিলেটটুডে ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০১৮

বাংলা নববর্ষকে বরণ করে শেষ হয় সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশনের ১৩ দিন ব্যাপি শিশু চারুকলা উৎসব। বর্ষবরণ উৎসব আয়োজনে ছিল শনিবার সকাল ১০টায় মঙ্গল শোভাযাত্রা, শিশুদের আর্টক্যাম্প, শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।  

২ এপ্রিল বিশ্ব অটিজম সচতেনতা দিবসে উপলক্ষে কুমারপাড়াস্থ সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল প্রাঙ্গনে ২য় বারের মত উৎসবটি আয়োজন করা হয়। সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান এ উৎসবের উদ্বোধন করেন।

এতে অংশগ্রহণ করে সাধারন শিশু ও বিশেষ চাহিদাসম্পন শিশুরা (অটিস্টিক শিশুরা)। আয়োজনের মধ্যে ছিল  ২ থেকে ৬ এপ্রিল বিশেষ চাহিদা সম্পন শিশুদের  এবং ৭ থেকে ১৩ এপ্রিল ছিল সাধারন শিশুদের হস্তশিল্প মেলা, চিত্রপ্রর্দশনি, মুখোশ কর্মশালা ও শিশুতোষ চলচ্চিত্র প্রর্দশন।

সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশনের সদস্য সচিব ইসমাইল গনি হিমন বলেন, “শিশু চারুকলা উৎসব মূলত আয়োজন করা হয় শিশুদের উৎসাহিত করার জন্যে। এই উৎসবের সমন্বয়ক কমিটি সমন্বয়ক সহ সকল সদস্য শিশু এবং আমরা চাই এই শিশুদের মাধ্যমে অটিজম সচেতনতা তৈরি করা”।

“আগামীর আকাশে উড়াব নতুন ঘুড়ি” এই এই প্রতয় ব্যক্ত করে শিশু চারুকলা উৎসবের সমাপ্ত ঘোষণা করেন শিশু শিল্পী জারিন উম্মে হাব্বিবা জুরাফা, সমন্বয়ক, শিশু চারুকলা উৎসব ১৪২৪। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.