Sylhet Today 24 PRINT

ছাতকে গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি |  ১৬ এপ্রিল, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে আধা কেজি গাঁজাসহ এক বিক্রেতাকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। আটক শাহ আলম শহরের হাসপাতাল রোডের বাসিন্দা শাহ জাহান মিয়ার পুত্র।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এএসআই হালিম শিকদার এক অভিযান চালিয়ে তাকে মাছবাজার থেকে গাঁজাসহ গ্রেপ্তার করেন।

ছাতক থানা এএসআই হালিম শিকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক গাঁজা বিক্রেতাকে সোমবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.