সিলেটটুডে ডেস্ক | ২০ জুন, ২০১৫
সিলেট মহানগরীর ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বিক্রম কর সম্রাটকে গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ মিছিল করেছে।
শুক্রবার রাতে মিছিলটি মহানগরীর মির্জাজাঙ্গাল পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রলীগ নেতা প্রবাল চৌধুরী পূজনের সভাপতিত্বে এবং মহানগর ছাত্রলীগ নেতা সজল দাস অনিক ও সাইফুল আলমের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে, আনোয়ারুল হক আলম, নির্মল সিংহ, সুমন সিংহ, শাহনেওয়াজ আলম পলাশ, শাকিল আহমদ, মৃণাল কান্তি দেব, তপন চৌধুরী, সজিব গাজী রাহুল, শেখ লিপন, মান্না, বিপ্লব এষ, সাজু আহমেদ, নোমান আহমদ, মুনিম, জায়েদ, রতন, মঈনুল, মনির, বাপ্পা, শুভ, অলক প্রমুখ।
সমাবেশে বক্তারা বিক্রম কর সম্রাটের নিঃশর্ত মুক্তির দাবি জানান।