Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ধর্ষণের অভিযোগে ‘কবিরাজ’ আটক

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৭ এপ্রিল, ২০১৮

মৌলভীবাজারের কুলাউড়ায় কবিরাজির মাধ্যমে চুরি হওয়া মোবাইল উদ্ধার করার নাম করে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে কবিরাজ মানিক মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭এপ্রিল) ভোরে উপজেলার মিহিষমারা এলাকা থেকে তাকে আটক করে বলে দুপুরে সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ।

আটক মানিক মিয়া উপজেলার রাতগাঁও ইউনিয়নের পূর্ব ফটিককুলী গ্রামের বাসিন্দা। পেশায় সে একজন সিএনজি চালক। সে এলাকায় নিজেকে কবিরাজ দাবী করে মানুষের সাথে প্রতারণা করে আসছিল বলে পুলিশ সূত্রে জানা যায়।

পুলিশ জানায়, রোববার (১৫ এপ্রিল) মহিষমারা গ্রামের একটি পরিবারের Samsung Galaxy মোবাইল চুরি হয়েছে। তারা তার প্রতিবেশীর মাধ্যমে তারা জানতে পারেন রাউতগাঁও ইউনিয়নে মানিক মিয়া নামের একজন কবিরাজ আছেন যিনি তার কবিরাজি বিদ্যার  মাধ্যমে মোবাইল ফোন উদ্ধার করতে পারেন। পরে কবিরাজ দাবি করা মানিক মিয়ার সাথে তারা যোগাযোগ করেন। পরে সোমবার (১৬ এপ্রিল) রাত প্রায় এগারোটার দিকে মানিক তাদের বাড়িতে যায়।

সেদিন রাতেই মানিক প্রথমে কয়েকটি তাবিজ লিখে পৃথক পৃথক ভাবে পরিবারের সকলকে পোড়াতে বলেন। ভিকটিমকে হাড়ির মধ্যে কচু পাতায় মোড়ানো তাবিজ নিয়ে তিন রাস্তার মোরে ফেলে আসতে বলেন। কিন্তু রাত ৩টার দিকে ভিকটিমের ছোটবোন ছাড়া কাউকেই তার তার সাথে যেতে দেয়নি মানিক কবিরাজ।

তিন রাস্তার মোড়ে আসলে ছোট বোনকে রেখে ভিকটিমকে আড়ালে আসতে বলে মানিক। না আসলে বিভিন্ন ভয় ভীতি দেখায়। পরে ভিকটিমকে ঝোপঝাড়ে নিয়ে তাকে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে ভিকটিমের ছোট বোন বাসায় খবর দেয়। এর পর তার ভাই পুলিশের ৯৯৯ সার্ভিস নাম্বারে কল দিলে কুলাউড়া থানা পুলিশ মানিককে ভোরে আটক করে।

এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়ে কুলাউড়া থানা পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.