Sylhet Today 24 PRINT

ছাতকের তপোবন কিন্ডারগার্টেনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ছাতক প্রতিনিধি |  ১৭ এপ্রিল, ২০১৮

ছাতকের জাউয়ায় তপোবন কিন্ডারগার্টেনে উপজেলার ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭এপ্রিল) বিকেলে কিন্ডারগার্টেন সংলগ্ন মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

কিন্ডারগার্টেন পরিচালনা পর্ষদের সভাপতি দিগেন্দ্র কুমার তালুকদারের সভাপতিত্বে এবং শাহীন মিয়া তালুকদার ও মনিরুজ্জামান সুইটের পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাশ, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, পাইগাও উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রেজা মিয়া তালুকদার, প্রভাষক শাহ শফিকুল আলম, স্থানীয় মাহমুদ আলী, ফারুক মিয়া, আশরাফ আলী, লিলু মিয়া তালুকদার, কিন্ডারগার্টেনের অধ্যক্ষ শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ২০১৭ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষার্থী বদরুল আমিন, এস তায়েফ, লোকমান আহমদ, শাকিবুল গনি, শুভ দাশ জিত, আব্দুল্লাহ আল মামুন, এনামুল হক, রোবায়েত আদনান, মরিয়ম আক্তার মৌ, সানজিদা বেগম ইতি, সোমাইয়া আক্তার, শাহী হুমায়রা নওরোজ, তাফসিয়া রহমান মীম, তামান্না সিদ্দিক মনি, আরিফা ইয়াসমিন নুহা, উম্মে হাবিবা ঐশি, সাবিহা নিশাত ছামিকে ক্রেস্ট ও ডিকশনারি তুলে দেন অতিথিবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.