Sylhet Today 24 PRINT

১০ ইউনিটের পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহবান সুনামগঞ্জ ছাত্রলীগের

ছাতক প্রতিনিধি |  ১৭ এপ্রিল, ২০১৮

ছাতক উপজেলা, পৌরসভা ও জনতা মহাবিদ্যালয় মইনপুরসহ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের অন্তর্ভুক্ত ১০টি ইউনিটের কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) রাত ১টার দিকে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আহ্বায়ক আরিফুল আলম, যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, মাসকাওয়াথ জামান ইন্তি ও আশিকুর রহমান রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৮ এপ্রিলের মধ্যে জীবনবৃত্তান্ত সহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, এসএসসি পরীক্ষার সত্যায়িত ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাঠানোর জন্য আহ্বান জানানো হয়।

অন্যান্য ইউনিটগুলো হল, দোয়ারাবাজার উপজেলা, দিরাই উপজেলা, দিরাই পৌরসভা, শাল্লা উপজেলা, সুনামগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ সরকারি কলেজ, জগন্নাথপুর পৌরসভা।

জীবনবৃত্তান্ত ও সংযুক্তি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ফয়সল আহমদ, অভিজিৎ চৌধুরী, আশরাফুল ইসলাম ও ইশতিয়াক আলম পিয়ালের কাছে জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.