Sylhet Today 24 PRINT

১০ শতাংশ মূল্য সংযোজন কর বাতিলের দাবিতে সিলেটে শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুন, ২০১৫

বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ১০ শতাংশ মূল্য সংযোজন কর বাতিলের দাবিতে সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ১০ শতাংশ কর প্রদানের প্রস্তাব করেছে সরকার। এ প্রস্তাব বাস্তবায়িত হলে ছাত্রদের পকেট থেকে আদায় করা হবে অতিরিক্ত অর্থ।

অথচ আইনে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অলাভজনকক প্রতিষ্ঠান বলা হলেও হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন মালিকরা। বক্তারা অবিলম্বে ১০ শতাংশ কর আরোপের প্রস্তাবনা বাতিলের দাবি জানিয়ে বলেন, ভর্তি ফি ও বেতন সরকারিভাবে নির্ধরাণ করতে হবে।

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মিজানুর রহমানের সভাপতিত্বে ও ফাহিম চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, দেবাশীষ দেবু, আলমগীর ফারজান, হুমায়ুন কবির, উত্তম সরকার, প্রাচুর্য্য গোস্বামী, রাজদ্বীপ কুরী, সুমা সাহা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.