Sylhet Today 24 PRINT

সাড়ে ৫ ঘণ্টা পর সিলেট-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ চালু

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০১৮

সাড়ে পাঁচ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ চালু হয়েছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে রেল যোগাযোগ শুরু হয়।

কসবা এবং আখাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম রেল যোগাযোগ চালুর সত্যতা নিশ্চিত করেছেন।

সহকারী পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ‘দুর্ঘটনার পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু হয়। দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল চলাচল স্বাভাবিক হয়।’

মঙ্গলবার বিকাল ৫টা দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ী নামক স্থানে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.