Sylhet Today 24 PRINT

সিলেটে ট্রেন থেকে মাদক উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক  |  ১৮ এপ্রিল, ২০১৮

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও এলাকা থেকে ৬৫ বোতল ফেন্সিডিলসহ রাসেল রহমান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে সিলেট স্টেশনমুখী জয়ন্তিকা ট্রেন থেকে তাকে আটক করে জিআরপি থানা পুলিশ।

রাসেল রহমানের বাড়ি ভোলার সদর উপজেলার পশ্চিম উকিলপাড়া গ্রামে। তার বাবার নাম আলতাফুর রহমান।

জিআরপি থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, রাসেল রহমান ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটে আসার জন্য ট্রেনে ওঠেন। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করে ৬৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.