ওসমানীনগর প্রতিনিধি | ১৮ এপ্রিল, ২০১৮
সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হামিদের ব্যক্তিগত পক্ষ থেকে ১৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত চিন্তামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমান প্রাচীরের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলার দয়ামীর ইউপির চিন্তামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত সীমানা প্রাচীরটি ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রোটারিয়ান শাহ জামাল আহমদের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসি মোহাম্মদ সহিদ উল্যা, সীমানা প্রাচীরের দাতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হামিদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, আ’লীগ নেতা মতিন জায়গীরদার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল আলম খান, প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দে, নিজাম উদ্দিন, ফয়সল আহমদ ও শিক্ষিকা সুমা বেগম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী আহবাব হোসেন বাপ্পি।