নিজস্ব প্রতিবেদক | ২০ জুন, ২০১৫
নগরীর ধোপাদীঘীর পূর্বপারের এম আলী এন্টারপ্রাইজের বালু পাথর, ও ইটের একজন ব্যবসায়ী ছিনতাইকারীদের কবলে পড়ে জমির দলিলপত্রসহ মূল্যবান কাগজপত্র খুইয়েছেন।
এ ব্যাপারে ব্যবসায়ী পূর্ব দলইপাড়ার মুশকত আলীর ছেলে মো: শানু মিয়া শুক্রবার কতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। এতে তিনি উল্লেখ্য করেন ১৮জুন রাত ৮টার দিকে ধোপাদীঘীরপারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে যাওয়ার পথে সুগন্ধা পার্সেলস্থ এলাকায় মোটর সাইকেল আরোহী ৩/৪জন ছিনতাইকারী শানু মিয়াকে গতিরোধ করে।
এসময় ছিনতাইকারীরা শানু মিয়ার কাছে থাকা পলিথিনে মোড়ানো জমির দলিলের ফটো কপি যার ভিপি ৩৯৩৫, খতিয়ান নং ২১১৩সাবেক দাগ নং ১৭২৭, বর্তমান দাগ নং ২৫১৪, জেএল নং ৫৯, মৌজা আটগাও উপজেলা সিলেট জোরপূর্বক ছিনিয়ে নেয়। তাছাড়াও অন্যান্য মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয়। শানু মিয়ার অভিযোগ তার ২য় স্ত্রী নিলুফা আক্তারের সাথে তার বনিবনা হচ্ছে না। বিষয়টি নিষ্পত্তির জন্য আইনী প্রক্রিয়া অব্যাহত আছে। নিলুফা আক্তার শাহপরান থানায় শানু মিয়ার বিরুদ্ধে একটি সাজানো মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে ৭জুনের মধ্যে ৪শতক জমি নিলুফার নামে রেজিষ্ট্রি করে দেওয়ার জন্য জোরপূর্বক শানু মিয়ার কাছ থেকে ৩৫০ টাকার স্টাম্পে স্বাক্ষর নিয়ে নেন।
এ বিষয়ে শানু মিয়া সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে সিআর মামলা দায়ের করেন। তিনি ধারণা করছেন জনৈক মুজিবুর রহমানের লোকজনই ছিনতাইর ঘটনা ঘটিয়েছে। প্রভাবশালী এই ব্যাক্তির ভয়ে তিনি এখন বাসা ছেড়ে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আছেন।