Sylhet Today 24 PRINT

কৃষি ব্যবস্থাপনায় বাংলাদেশ এশিয়ার রোল মডেল: এমপি ইমরান

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৮

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ ইমরান আহমদ এমপি বলেছেন, বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনা এখন শুধু দেশেই নয়, গোটা এশিয়ার জন্যই রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী কৃষক ও কৃষি ব্যবস্থাপনাকে নিয়ে গেছেন বহুদূরে। কৃষিতে প্রযুক্তি ও আধুনিকতার অন্তর্ভুক্তির পাশাপাশি কৃষিতে যুগান্তকারী পরিবর্তন এসেছে। আমূল পরিবর্তন আর স্বনির্ভরতায় দেশে কৃষি বিপ্লব ঘটছে।

বুধবার (১৮ এপ্রিল) সিলেটের গোয়াইনঘাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মধ্যে বিভিন্ন জাতের রাসায়নিক সার ও বীজ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, জাতির জনকের সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে কৃষি সেক্টরকে আধুনিকায়ন এবং সময়োপযোগী করে সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে। আর তার সরাসরি তথ্যাবধানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষকদের যে কোন সমস্যায় সরকারের তরফ থেকে সব সময় সহযোগিতা অব্যাহত আছে এবং থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায় ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তুষার সাহার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম, গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. আব্দুল হক, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান প্রমুখ।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এম আনিছুজ্জামান, সাংবাদিক মিনহাজ উদ্দিন, বাবু সুভাষ চন্দ্র পাল ছানা, ফতেহপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, ফারুক আহমদ প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, নন্দিরগাও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, আওয়ামী লীগ নেতা সামসুল আলম, লুৎফুল হক, মোজাম্মেল হোসেন সিদ্দীকি মেনন, জেলা ছাত্রলীগ নেতা এম নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক মো. শাহাব উদ্দিন, সদস্য আহমেদ মোস্তাকিন, গোলাম কিবরিয়া রাসেল, নজরুল ইসলাম, মুজিবুর রহমান, সুবাস দাশ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা গোলাম সরোয়ার, পশ্চিম জাফলং যুবলীগ নেতা মামুন পারভেজ, হেলাল আহমদ দেলোয়ার হোসেন লনি প্রমুখ।

পরে প্রধান অতিথি উপজেলার ৯৭৫ জন কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.