Sylhet Today 24 PRINT

বড়লেখায় বিকল্প কর্মসংস্থানের সহায়ক উপকরণ বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ২০ জুন, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় ২০ জুন হাকালুকি হাওর তীরের জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। এদিন হাওর তীরের ১০ দরিদ্র মহিলার মাঝে সেলাই মিশিন ও ২৫ জন যুবকের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।

ডেভেলপমেন্ট অব ফ্যাসিলিটিজ ফর বায়োডাইভারসিটি কনজারভেশন এন্ড ইকোট্যুরিজম ইন হাকালুকি হাওড়” প্রকল্পের আওতায় সেলাই মেশিন ও হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।দুপুরে উপজেলা পরিষদ হল রুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা সহকারী বন সংরক্ষক মো: সারওয়ার আলম, রেঞ্জ অফিসার ইমাম উদ্দিন, হাকালুকি ফরেস্ট বিটের ফরেস্টার লুৎফুর রহমান, আওয়ামীলীগ নেতা সিরাজ উদ্দিন, ইউপি সদস্য বেলাল আহমদ, সুজিত দাস, সঞ্জয় দাস, নেওয়ার আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.