নিজস্ব প্রতিবেদক | ২০ জুন, ২০১৫
ফাইল ফটো
মেয়াদ উত্তীর্ন পন্য বিক্রি ও পণ্যের অধিক মূল্য রাখার দায়ে সুপার শপ স্বপ্ন ও রিফাত এন্ড কোংকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার নগরীর বিভিন্ন স্থানে ভেজালবিরোধী ভ্রাম্যমান আদালতের এ অভিযান চলে। অভিযানকালে স্বপ্ন ও রিফাতে পণ্যের মান ও দাম দুটোতেই গড়মিল পায় আদালত।
এসময় স্বপ্নকে ২০ হাজার টাকা ও রিফাতকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিজাত সুপার শপ স্বপ্ন ও ফিজার বেশকয়েকটি শাখা রয়েছে সিলেটে। ক্রেতাদের পছন্দেরও শীর্ষে রয়েছে এ দু'টি প্রতিষ্ঠান।
শনিবার ভ্রাম্যমান আদালতের অভিযানে এই দুই অভিজাত প্রতিষ্ঠানেও ভেজাল খুঁজে পেয়েছে বিএসটিআই। নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন আহমদের নেতৃত্বে অভিযানকালে রিফাত এন্ড কোং এর কেক ও পনিরে উৎপাদন ও মেয়াদ উর্ত্তীনের কোন তারিখ না থাকায় জরিমানা করা হয় ১০ হাজার টাকা।
এছাড়া স্বপ্নতে একই অভিযোগে এবং বিদেশী পণ্যে অধিক মূল্য রাখায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বিএসটিআই’র পরিদর্শক আজিজুল হাকিম উপস্থিত ছিলেন।