Sylhet Today 24 PRINT

সিলেটের জেলা প্রশাসককে সমাজসেবা অধিদপ্তরের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক |  ২০ জুন, ২০১৫

সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেছেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। সমাজসেবামূলক মনোভাব নিয়ে আমাদের সকলকে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে হবে। আমরা যেখানেই কাজ করিনা কেন সমাজ ও মানুষের কল্যাণে অবদান রাখবো। বিশেষ করে শিক্ষিত জাতি হিসেবে আমাদের একে অন্যের কাজে এগিয়ে আসতে হবে। অসহায় শিশুদের সুন্দর জীবন গড়ে তোলতে তাদেরকে সুশিক্ষায় গড়ে তোলতে হবে।

শনিবার দুপুরে ইনক্লুসিভ স্কুল এন্ড কলেজ এবং সমাজসেবা অধিদপ্তর সিলেট এর উদ্যোগে নগরীর বাগবাড়িস্থ ইনক্লুসিভ স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
সমাজ সেবা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক ইব্রাহীম আল মামুন মোল্লার সভাপতিত্বে ও ইনক্লুসিভ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মিরাজুল ইসলাম উকিল, পুলিশ কর্মকর্তা জি এম আবুল কালাম আজাদ, সমাজ সেবা অধিদপ্তরের প্রাক্তন উপ-পরিচালক বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, শহর সমাজ সেবা অফিসার মো. আব্দুর রফিক, এডভোকেট ইরফানুজ্জামান, এডভোকেট সালমা সুলতানা, রায়নগর শিশু পরিবারের ব্যবস্থানাপনা ও মনিটরিং কমিটির সদস্য আফতাব চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক মাসুক আলম।

অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইনক্লুসিভ স্কুল এন্ড কলেজ এবং সমাজসেবা অধিদপ্তর সিলেট এর কর্মকর্তাবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.