Sylhet Today 24 PRINT

কানাইঘাটে ডাকাতের গুলিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক |  ১৯ এপ্রিল, ২০১৮

সিলেটের কানাইঘাটে ডাকাতের গুলিতে একজন নিহত হয়েছেন।

বুধবার রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোটদেশ আগফৌদ গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতিকালে ডাকাত দলের গুলিতে ইবজাল উদ্দিন (৪০) নামে একজন নিহত হন। ডাকাতদের হামলায় বাড়ির গৃহকর্তাসহ পরিবারের আরও ৩ সদস্য আহত হয়েছেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, বুধবার রাত ৩টার দিকে ছোটদেশ গ্রামের আব্দুল জলিলের বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ১০-১২ জনের অস্ত্রধারী ডাকাত দল হানা দেয়। এ সময় তারা পরিবারের সবাইকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকারসহ দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

পরিবারের লোকজনের চিৎকারে পাশের ঘরে থাকা আব্দুল জলিলের ছেলে ইবজালুর রহমান ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করলে তাকে গুলি করে ডাকাত দল। পরে গুলির শব্দ ও পরিবারের লোকজনের চিৎকারে লোকজন এসে ইবজালকে সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়।

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মুহাম্মদ আবুল হাসনাত ও কানাইঘাট সার্কেলের এসপি আমিনুল ইসলাম সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.