Sylhet Today 24 PRINT

ছাতকে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

ছাতক প্রতিনিধি |  ১৯ এপ্রিল, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে মাদরাসায় পড়ুয়া সপ্তম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে। নিহত ওই মাদরাসা ছাত্রী উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের শেখপুর (সিংওয়া) গ্রামের সিরাজ উদ্দিনের কন্যা ফাতেমা বেগম (১৩)। সে সিরাজপুর কাজী বাড়ী মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

গত বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টায় সে নিজ ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তাকে রাতেই তড়িঘড়ি করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে আত্মহত্যার সঠিক কোন কারণ জানা যায়নি।

ছাতক থানার উপ-পরিদর্শক অরুণ কুমার দাস বলেন, নিহত ওই মাদরাসা ছাত্রীর আত্মহত্যার আলামত পাওয়া গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.