Sylhet Today 24 PRINT

নগরীর যতরপুরে নারীর উপর হামলা

নিজস্ব প্রতিবেদক |  ২০ জুন, ২০১৫

সিলেট নগরীর যতরপুরে দিনদুপুরে বাসায় ঢুকে ২ মহিলার উপর আতরর্কিত হামলা, ভাংচুরের ও লুটপাটের ঘটনা ঘটেছে।

জানা যায়, শনিবার দুপুর ১২টার সময় যতরপুর নবপুষ্প -২৯ এর মালিক সত্যব্রত দাসের স্ত্রী রুপালী দাস (২৭)  এসএমপির কোতয়ালী মডেল থানায় একটি জিডি দায়ের করতে যান। জিডি দাখিল করে বাসায় ফেরার সময় তার উপর হামলা হয়।

প্রতিবেশী হরি মোহন, দীপু, পারুল, আপন ও তার সঙ্গীরা হামলা চালায় বলে অভিযোগ করেন রুপালি। হামলাকারীদের সাথে রুপালি দাসের জমিসংক্রান্ত বিরোধ ছিলো বলে জানা গেছে।

রুপালির চিৎকার শুনে তার বড় বোন দিপালী দাস এগিয়ে আসলে তার উপরও হামলা করা হয়। এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত রুপালী দাস ও দিপালী দাসকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে কতোয়ালী থানার এসআই কামাল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.