Sylhet Today 24 PRINT

সিলেটে সাংবাদিকতা বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

সিলেটটুডে ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০১৮

সিলেটে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ তিনদিনের কর্মশালা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) জেলা পরিষদ মিলনায়তনের সভাকক্ষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মশালা শুরু হয়। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন সিলেট এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান বলেন, সংবাদপত্র হলো সমাজের আয়না। তাই সাংবাদিকদের নীতিমালা মেনেই সংবাদ প্রকাশ করলে দেশ ও সমাজের উপরকারে আসবে।

তিনি বলেন, একসময় সাংবাদিকতার পথ প্রশস্ত ছিলনা। এখন প্রশস্ত হয়েছে। গণমাধ্যম একটি দেশকে অনেক দূর এগিয়ে নিতে পারে।

সংগঠনের সভাপতি ফয়সল আহমদ বাবলুর সভাপতিত্বে ও বাংলা টিভির বিভাগীয় প্রধান আবুতালেব মুরাদের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম।

স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক মুকিত রহমানী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, মানবজমিনের ব্যুরো প্রধান ওয়েছ খছরু, জাগোনিউজের সিলেট প্রতিনিধি ছামির মাহমুদ, গাজী টিভির ব্যুরো প্রধান বিলকিছ আক্তার সুমি।

প্রথমদিনে সাংবাদিকতার মৌলিক বিষয়াদি এবং অনলাইন সাংবাদিকতা বিষয়ে পৃথক দুটি সেশনে প্রশিক্ষণ দেন করেন দৈনিক সমকাল সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু ও জাগোনিউজের সিলেট প্রতিনিধি ছামির মাহমুদ।

কর্মশালায় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.