Sylhet Today 24 PRINT

দিরাইয়ে হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

দিরাই প্রতিনিধি  |  ২০ এপ্রিল, ২০১৮

সুনামগঞ্জের দিরাইয়ের টাংনি জলমহালকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত মজলু মিয়া (৫৫) হত্যা মামলার প্রধান আসামী জালাল উদ্দিন চৌধুরী (ডনেল) কে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ ডিবি পুলিশ।

শুক্রবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার কুলঞ্জ গ্রামের নিজ বাড়ী থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, টাংনি জলমহালকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান ও কুলঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ডনেলের লোকজনদের মাঝে সংঘর্ষে মুজিবুর রহমানের পক্ষের মজলু মিয়া নিহত হন। গত ১৫ ফেব্রুয়ারি নিহত মজলু মিয়ার ছেলে হুমায়ুন মিয়া বাদী হয়ে ডনেলকে প্রধান আসামী করে দিরাই থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ডনেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ডিবি অফিসে গ্রেপ্তারকৃত আসামীকে পাঠানো হয়েছে বলে জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.