নিজস্ব প্রতিবেদক | ২১ জুন, ২০১৫
দশ মামলার আসামি সিলেটের টুকেরবাজার ইউনিয়ন শিবিরের সভাপতি বেলাল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তিনি নগরীর উপকণ্ঠ কুমারগাঁও আবাসিক এলাকার সুন্দর আলীর ছেলে।
শনিবার (২০জুন) রাত ১০টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগরীর জালালাবাদ থানা পুলিশ।
মহানগরীর জালালাবাদ থানার উপ পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, বিগত দিনে বিএনপির নেতৃত্বাধীন অবরোধ চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বেলালের বিরুদ্ধে এই থানায় ১০টি মামলা রয়েছে।
এরমধ্যে ৮টি মামলা আদালতে বিচারাধীন এবং দুটি তদন্তাধীন রয়েছে। এছাড়া অন্য থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।