Sylhet Today 24 PRINT

সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন ১২ মে

সিলেটটুডে ডেস্ক |  ২২ এপ্রিল, ২০১৮

সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। তফশিল অনুযায়ী আগামী ১২ মে ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল স্বাক্ষরিত একটি নোটিসে এ তথ্য জানানো গেছে।

নোটিসে উল্লেখ রয়েছে, নির্বাচন আয়োজনের লক্ষ্যে আগামী ২৭ এপ্রিল হতে ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা হতে ৫টা পর্যন্ত ক্লাব কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ৩০ এপ্রিল বিকাল ৩টা হতে ৬টা পর্যন্ত ক্লাব কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ১ মে মনোনয়নপত্র বাছাই ও ৩ মে বিকাল ৩টা হতে ৬টার মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করতে হবে। ৪ মে সন্ধ্যা ৬টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

১২ মে বেলা ২টা হতে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ এবং ভোটগ্রহণ শেষে গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.