Sylhet Today 24 PRINT

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন নুরুল হকের

নিজস্ব প্রতিবেদক |  ২২ এপ্রিল, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন এ জেড এম নুরুল হক।

রোববার (২২ এপ্রিল) সকালে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী দেওরগাছ গ্রামের বাসিন্দা এ জেড এম নূরুল হক এর আগে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০তম ব্যাচের এ কর্মকর্তা অত্যন্ত সৎ, দক্ষ ও কর্মঠ এবং দায়িত্ববান হিসেবে প্রশাসনে পরিচিত। এর পূর্বে তিনি নিষ্ঠার সাথে সিলেট জেলার এডিসি শিক্ষা, এডিসি আইসিটি, এডিএম, এডিসি জেনারেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সিলেটের গোলাপগঞ্জ, জৈন্তাপুর, মৌলভীবাজারের কুলাউড়া ও টাঙ্গাইলের সখিপুর উপজেলা নির্বাহী অফিসার ও সিলেট চেম্বারের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি যোগদান করে প্রথম কর্ম দিবসে সিসিকের সচিব বদরুল হক ও বিভিন্ন দপ্তরের প্রধান, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.