Sylhet Today 24 PRINT

রাজনগরে গৃহবধূ খুন

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৩ এপ্রিল, ২০১৮

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় স্বামী ফারুক মিয়ার (৪৫) হাতে স্ত্রী আনোয়ারা বেগম (২৫) খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২২ এপ্রিল) রাতে উপজেলার শ্যামের কোনা গ্রামে এ ঘটনাটি ঘটে।

রাজনগর থানার এসআই দিপক দাস সিলেটটুডেকে জানান, রাতে আনোয়ারার ছোট ভাই থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে

তিনি জানান, ধারনা করা যাচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.