Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে জেনোসিডিল সহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৩ এপ্রিল, ২০১৮

সিলেটের বিয়ানীবাজারে ২০ বোতল ভারতীয় জেনোসিডিল সহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (২২ এপ্রিল) রাত সোয়া ৮টায় বিয়ানীবাজার থানার শেওলা ইউনিয়নের জিরো পয়েন্ট মোড়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটককৃত বিল্লাল আহমদ (২৮) জকিগঞ্জ উপজেলার কাপনা সাকিনের আব্দুস সাত্তারের ছেলে।

সিলেট জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মাহবুবুল আলম জানান, এসআই মো. আব্দুর মান্নানের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে জকিগঞ্জ থানায় বিল্লালের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.