Sylhet Today 24 PRINT

ক্রীড়া লেখক সমিতি নতুন কমিটিকে অভিনন্দন জানালো আম্পায়ার্স এসোসিয়েশন

ডেস্ক রিপোর্ট |  ২১ জুন, ২০১৫

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি বদরুদ্দোজা বদরসহ কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক আশরাফ আরমান। 

এক শুভেচ্ছা বার্তায় আশরাফ আরমান বলেন- ক্রীড়া লেখক সমিতির নবগঠিত কমিটির সভাপতি বদরুদ্দোজা বদর ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনেরও সভাপতি। তার যোগ্য নেতৃত্বে ক্রীড়ালেখক সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে। 

নতুন কমিটির নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.