Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ইয়াবা সহ গ্রেপ্তার ১

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৪ এপ্রিল, ২০১৮

সিলেটের গোয়াইনঘাটে ২৬ পিস ইয়াবা সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় মামার দোকানস্থ বাড়ির ভেতরের বাগান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আসাদ বক্স (৫০)। তিনি উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের মামার দোকান বাজারের মরহুম শহীদ বক্সের ছেলে।

গোয়াইনঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৩ এপ্রিল রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে এস.আই. জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ সদস্যরা মামার দোকানস্থ নিজ বাড়ির ভেতরের বাগান থেকে তাঁকে গ্রেপ্তারে সক্ষম হন। এ সময় তাঁর সাথে থাকা ২৬ পিস ইয়াবা ও নগদ ৪৯৪০ টাকাও পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত আসাদ বক্সের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ দীর্ঘ দিনের। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

গোয়াইনঘাট থানার অফিসার (তদন্ত) হিল্লোল রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত আসাদ বক্সকে ২৬ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। আসাদকে আদালতের মাধ্যমে কারাগারেও প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.