গোয়াইনঘাট প্রতিনিধি | ২৪ এপ্রিল, ২০১৮
সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত দেশের একমাত্র মিঠা পানির সোয়াম্প ফরেস্ট রাতারগুলে জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় এলকাবাসীকে আরও দায়িত্বশীল সহযোগিতা প্রদানের আহবান জানানো হয়েছে।
সোমবার (২৩ এপ্রিল) রাতারগুল হলি ডে হোম রিসোর্টে উপজেলা প্রশাসন, বনবিভাগ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও স্থানীয় উপকারভোগীদের উপস্থিতিতে রাতারগুল সহ-ব্যবস্থাপনা কমিটির সভায় এমন দাবি ওঠে আসে।
রাতারগুল ক্রেল প্রজেক্টের সাইট অফিসার এস.এম মামুনের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাতারগুল সোয়াম্প ফরেস্ট সহ-ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সিলেটের ডিএফও আর.এস.এম মুনিরুল ইসলাম, ফতেহপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা ইসমাইল আলী মাস্টার, সারী রেঞ্জ ফরেস্টার সাদ উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, ব্যবসায়ী সমাজসেবী আব্দুল করিম সিকদার, রাতারগুল সিএমসির সভাপতি মাহবুবুল আলম, সহসভাপতি শাহজান সিদ্দীকি, ছাত্রলীগ নেতা ব্যবসায়ী শাহ আলম সোহেল, টেইনার বেলাল আহমদ মুন্সি, ক্রেল প্রজেক্টের ফ্যাসিলিউটর শহিদুল ইসলাম, মো. সাব্বির হোসেন, আজিজুর রহমান, সেলিম উদ্দিন, আব্দুর নুর, মোক্তার হোসেন, উপকারভোগী জিয়া উদ্দিন, সুফিয়া মঞ্জুর, বাসন্তি রানী সরকার, আব্দুল কাদির, জাহাঙ্গীর আলম রমিজ, আব্দুর রহিম, মোছা. মিনারা বেগম, রহিমা বেগম, বরকত উল্লাহ, মোস্তফা কামাল, বক্ত বিশ্বাস, জগনাথ দাশ প্রমুখ।
পরে উপকারভোগী নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি।