Sylhet Today 24 PRINT

ঢাকার পথে রওয়ানা হয়ে এক সপ্তাহ ধরে নিখোঁজ জামালগঞ্জের ধরনী

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৪ এপ্রিল, ২০১৮

বাড়ি থেকে ঢাকায় রওয়ানা হয়ে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন ধরনী তালুকদার (৫৫) নামের এক ব্যক্তি। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ছয়হারা গ্রামের বাসিন্দা। ছয়হারা গ্রামের মৃত তিলক তালুকদারের ছেলে।

সোমবার (২৩ এপ্রিল) বিকালে জামালগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ ধরনী তালুকদারের ভাতিজা তপন তালুকদার। (জামালগঞ্জ থানার জিডি নং-৮১৫, তারিখ:২৩.০৪.২০১৮ ইং)।

জিডিতে উল্লেখ করা হয়, ধরনী তালুকদার ৪ মেয়ে ও ১ ছেলের জনক। স্ত্রী ও মেয়েদেরকে নিয়ে তিনি ঢাকায় গার্মেন্টসে কাজ করেন। একমাত্র ছেলে দুর্জয় তালুকদার পাশের গ্রামের আত্মীয় বাড়িতে থেকে নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে। ১৮ এপ্রিল রোজ বুধবার সকল সাড়ে ১০টায় তিনি গ্রামের বাড়ি ছয়হারা থেকে ঢাকায় রওয়ানা হন। কিন্তু গত এক সপ্তাহেও ঢাকায় পৌঁছেননি। পরিবার ও আত্মীয়স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। ধরনী তালুকদার এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকায় স্ত্রী ও সন্তান ভেঙ্গে পড়েছেন। নিখোঁজ ধরনী তালুকদারের গায়ের রং উজ্জ্বল শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার, বুধবার তার পড়নে সাদা-কাল রংয়ের কে লুঙ্গি, গায়ে কালো রংয়ের কে-যুক্ত ফুল হাতা সার্ট ছিল। তিনি জামালগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলেন। ধরনী তালুকদারের কোনো সন্ধান পাওয়া গেলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তাঁর পরিবার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.